ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৬-২০২৬ দুপুর ২:৪৬

স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া  উপজেলায় ৪৭৭ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বুধবার বিকেলে উপজেলার ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনের পর জেলায় এ উপজেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পঞ্চগড় -১ আসনের এমপি ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোছা.শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিনসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও উপকারভোগীবৃন্দ। 

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে এবং পরিবারভিত্তিক কল্যাণ কার্যক্রমকে শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে উপকারভোগীরা বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সহায়তা এবং উন্নয়নমূলক সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। একটি পরিবারকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে শুধু আর্থিক সহায়তা নয়, বরং পরিকল্পিত সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করাও প্রয়োজন। ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই লক্ষ্য বাস্তবায়নের একটি কার্যকর পদক্ষেপ।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড ও একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতে এই কর্মসূচির আওতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত