ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন নিহত -১, ক্ষতি কোটি টাকা


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ১৮-৬-২০২৬ দুপুর ২:৪৭

ফরিদপুর জেলার  আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়ন এর  যোগিবরাট ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নেভানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১জন নিহত। নিহত ব্যক্তি   বাবুল মোল্যা( ৩৫) পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আতিয়ার রহমান মোল্যার ছেলে। তিনি পেশায় নসিমনচালক ছিলেন।। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। আগুনে বাজারের অন্তত কোটি টাকা ক্ষয়ক্ষতি  হয়েছে ।১৮ জুন বৃহস্পতিবার  ভোর রাত  ৪ টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।।স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ভেন্নাতলা বাজারে আগুন লাগার খবর পেয়ে এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন। তাদের সঙ্গে বাবুল মোল্যাও আগুন নেভানোর কাজে অংশ নেন। একপর্যায়ে একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে বাবুল মোল্যা, আলামিন বিশ্বাস, নুর মিয়া শেখসহ কয়েকজন দগ্ধ হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্যাকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাজারের নুর মিয়ার মুদি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাজারের পাঁচটি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নেভানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন