ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, জিম্মি করে টাকা আদায়: চক্রের তিন সদস্য গ্রেপ্তার


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ১৮-৬-২০২৬ দুপুর ২:৪৮
গাজীপুরের টঙ্গীতে হানি ট্র্যাপের মাধ্যমে এক যুবককে ফাঁদে ফেলে জিম্মি করে মারধর, নগদ টাকা আদায় ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত আরও সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানার মামলা নং-৩২, তারিখ ১৮ জুন ২০২৬ অনুযায়ী, গত ১৬ জুন টঙ্গী পশ্চিম থানার মুদাফা এলাকার কনসেপ্ট গার্মেন্টস সংলগ্ন একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় ভুক্তভোগী সালেহীন মিয়া (২৮) ও তার বন্ধু টিটু মিয়াকে এক নারী সদস্যের মাধ্যমে প্রলোভন দেখিয়ে ডেকে নেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, নির্ধারিত স্থানে পৌঁছানোর পর সংঘবদ্ধ চক্রের সদস্যরা তাদের একটি কক্ষে আটকে রেখে মারধর করে এবং প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে। একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৭৬ হাজার টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেয় তারা। ঘটনার পর ভুক্তভোগী টঙ্গী পশ্চিম থানায় পেনাল কোডের ৩৬৫/৩২৪/৩৮৫/৩৮৬ ধারায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার গ্রহণ করে এসআই (নিরস্ত্র) এসএম মেহেদী হাসান তথ্যপ্রযুক্তির সহায়তা ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায়, তদন্তের একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচ সদস্যের হানি ট্র্যাপ চক্রকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে দুই নারী ও এক পুরুষ সদস্যকে ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের সক্রিয় সদস্য। তারা এর আগেও একই কৌশলে একাধিক ব্যক্তিকে টার্গেট করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকতে পারে। টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত চলমান আছে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

খুলনা র‌্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার