দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পর
রায়গঞ্জে সংস্কার হলো করতোয়া নদীর ঝুঁকিপূর্ণ সাঁকো
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাইদহ এলাকায় করতোয়া নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোটি সংস্কার করা হয়েছে। দৈনিক সকালের সময় পত্রিকায় সাঁকোটির বেহাল অবস্থা ও স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশের পর এ উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সরাইদহ, লক্ষ্মীকোলা, খোকশাহাট, পাইকোরা, শ্যামনাই ও ভূঁইয়াগাঁতীসহ আশপাশের অন্তত ১০টি গ্রামের হাজারো মানুষ দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে সাঁকোটি ব্যবহার করে আসছেন। স্থায়ী সেতুর অভাবে এলাকাবাসী নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করলেও সেটি সময়ের সঙ্গে নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, রোগী ও বয়স্কদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো।
সম্প্রতি দৈনিক সকালের সময় পত্রিকায় ‘৫৪ বছরেও সেতু নয়, বাঁশের সাঁকোই ভরসা ১০ গ্রামের মানুষের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে চান্দাইকোনা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. তরিকুল ইসলাম গ্রামবাসীদের সহযোগিতায় ও নিজস্ব অর্থায়নে সাঁকোটি সংস্কারের উদ্যোগ নেন। তার স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা সংস্কারকাজে অংশ নেন।
মো. তরিকুল ইসলাম বলেন, “সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি আরও স্পষ্টভাবে সামনে আসে। মানুষের কষ্টের কথা বিবেচনা করে সাময়িকভাবে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে সাঁকোটি সংস্কার করা হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য এখানে একটি পাকা সেতু নির্মাণ অত্যন্ত জরুরি।”
ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ডা. এস এম জাকারিয়া বলেন, “মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবের জন্য দ্রুত সাঁকোটি সংস্কার করা হয়েছে। তবে এটি অস্থায়ী ব্যবস্থা। স্থায়ীভাবে সমস্যার সমাধানে করতোয়া নদীর ওপর একটি সেতু নির্মাণ প্রয়োজন।”
স্থানীয় বাসিন্দা মো. আল আমিন বলেন, “সংবাদ প্রকাশের পর দ্রুত সংস্কারকাজ হওয়ায় আমরা খুশি। এখন অন্তত আগের চেয়ে নিরাপদে চলাচল করা যাচ্ছে। তবে আমাদের দীর্ঘদিনের দাবি একটি স্থায়ী সেতু।”
এলাকাবাসী জানান, সাঁকো সংস্কারের উদ্যোগে আপাতত স্বস্তি ফিরলেও করতোয়া নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ ছাড়া দীর্ঘদিনের এই দুর্ভোগের স্থায়ী সমাধান হবে না।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার