মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করার লক্ষ্যে কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারস্থ কমিউনিটি সেন্টারে বুধবার (১৮ জুন ২০২৬) এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাইফ-উল-আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. জহিরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মো. বিএম আসাদুজ্জামান,চেয়ারম্যান সাহেবরামপুর ইউপি জনাব মাহাবুবুর রহমান মুরাদ সরদার,সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজ,অধ্যক্ষ জনাব জিয়া উদ্দিন, সাংবাদিক জনাব এইচ এম মিলন, প্রগতি সেবা ফাউন্ডেশন শাখা ব্যবস্থাপক জনাব জাকির হোসেন সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি মারাত্মক ব্যাধি। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিবির এরিয়া ম্যানেজার জনাব সুদীপন খীসা। সভার শুরুতে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা নেটওয়ার্ক পরিষদ, কালকিনি, মাদারীপুরের আয়োজনে এবং সিডিবি-সমর্থিত দারিদ্র্য বিমোচন কর্মসূচির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন রিয়াদ মোল্লা এবং সুপ্রভা অধিকারি।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied