গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও বৃক্ষ বিতরণ
কার্বন কমাও, সবুজ বাঁচাও—ভবিষ্যৎ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবেলায় প্রকৃতিই হোক অনুপ্রেরণার উৎস” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে র্যালি, সচেতনতামূলক ক্যাম্পেইন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত এনগেজ (ENGAGE) প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে ১১০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে. এম. মমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক, ডাসকো ফাউন্ডেশনের মাকসুদা খানম, রোকসানা খাতুন, দীপ্তি রানী, ফিরোজা খাতুন ও আবু ইউসুফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় পরিবেশ ও প্রকৃতি রক্ষার কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে পরিবেশবান্ধব জীবনযাপন ও বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইউএনওর কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার