ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ১৮-৬-২০২৬ দুপুর ৩:২৬

‌‌“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে তিনদিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

মেলায় উপজেলার বিভিন্ন এলাকায় উৎপাদিত নানা জাতের দেশি-বিদেশি ফল প্রদর্শিত হচ্ছে। ফলমেলার স্টলে আম, লিচু, জামরুল, লটকন, কলা, পেয়ারা, পেঁপে, জাম, কুল, ডালিম, লেবু, ড্রাগন, সফেদা, বেল, তাল, খেজুর, বরই, করমচা, অ্যাভোকাডোসহ প্রায় ৩২ জাতের বিভিন্ন মৌসুমি ও অপ্রচলিত ফল স্থান পায়।

মেলায় আসা দর্শনার্থী মিলন হোসেন বলেন “ফল মেলা কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে। এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।”

নালিতাবাড়ী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাশিদুজ্জামান ইমরান বলেন, “ফল মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষি নির্ভর অর্থনীতিকে আরো সমৃদ্ধ করতে ফল চাষ সম্প্রসারণের বিকল্প নেই। নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদন বৃদ্ধি এবং ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।”

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪