ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুরের কাশিমপুরে জমি নিয়ে বিরোধ: হামলা, ভাঙচুর ও জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-৬-২০২৬ দুপুর ৩:২৭

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৩নং ওয়ার্ডের হাতীমারা এলাকায় অবস্থিত রিয়াজ নীটওয়্যার লিঃ নামীয় শিল্প প্রতিষ্ঠানের পাশে ব্যক্তি মালিকানাধীন জমি জোরপূর্বকভাবে জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। 
ভুক্তভোগীদের অভিযোগ, হাসনা বেগম ও হামিদুর রহমান পিন্টু দ্বয় হেবাসূত্রে ৫৫৭ নং গোবিন্দবাড়ি মৌজায় ২৭৫ এবং ৯৮০ নং বেল এওয়াজ খতিয়ানভূক্ত মোট জমির ১৬.৭৫ শতাংশ জমির মালিকানা হওয়ায় দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে উক্ত জমি ভোগদখল করে আসছেন। কিন্তু শিল্প প্রতিষ্ঠান রিয়াজ নীটওয়্যার লিঃ স্থানীয় ভাড়া করা সন্ত্রাসী বাহিনী দিয়ে উক্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) সকালের দিকে স্থানীয় ডালু,ববি,সানি,মান্নানসহ আরও ২০-২৫ জনের সন্ত্রাসী বাহিনী উক্ত জমিতে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এসময় জমির সীমানা ঘেঁষা টিনের বেড়াও ভাংচুর করেন। এসময় জমিতে অবস্থিত ভাড়া দেওয়া দোকানের মালিকদেরকে দোকান স্থায়ীভাবে বন্ধ রাখতেও হুমকি প্রদান করেন।

বিষয়টি জানতে পেরে জমির মালিক হামিদুর রহমান জরুরি সেবা ৯৯৯ এ কল করে প্রশাসনের সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে জমির কাগজপত্র নিয়ে বসে মিমাংসার কথা বলে ঘটনাস্থল থেকে ভাংচুর কারীদের সরিয়ে দেন।

এ বিষয়ে হামিদুর রহমান বলেন, " আমি পড়াশোনা জানি না,আমাকে জোর করে রিয়াজ নিটওয়্যার এর কারখানার ভিতরে নিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর করিয়েছে স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি। পরে তারা জমির বিষয়ে কাগজপত্র যাচাই করে স্থানীয়ভাবে মিটমাটের কথা বললেও কোম্পানির লোকজন বারংবার সময় দিয়ে আর বসে নাই। আজ সকালে হঠাৎ করেই স্থানীয় সন্ত্রাসীরা এসে আমার ভাড়া দেওয়া দোকানদারদের দোকান বন্ধ করতে হুমকি প্রদান করে এবং টিনের বেড়া ভাংচুর করে। আমি এর সুষ্ঠ বিচার চাই।"

এ বিষয়ে অভিযুক্ত ডালু কে মুঠোফোনে কল করলে তিনি জানান, "আমি পাওয়ার সূত্রে মালিক, অভিযোগ দাতা হামিদুর রহমান যে দলিলসূত্রে মালিক সেই দলিলে দাগ ও খতিয়ান ভূলভাবে লিপিবদ্ধ করা হয়েছে। পরে সেই ভূল দলিল ও অন্যান্য কাগজপত্র দেখিয়ে খাজনা-খারিজও করিয়েছেন। সেই জন্য আজ সকালে আমরা উল্লেখিত জমিতে গিয়েছিলাম।"

ঘটনার বিষয়ে সংশ্লিষ্টতার বিষয়ে রিয়াজ নীটওয়্যার লিঃ কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায় নি।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন

হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;