ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রাঙ্গামাটি জোনের আওতায় পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ গঠনে প্লাস্টিক (বর্জ্য) সংগ্রহ অভিযান পরিচালিত


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ১৮-৬-২০২৬ বিকাল ৫:৩৬
রাঙ্গামাটির জেলার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি জোনের উদ্যোগে একটি বিশেষ প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত হয়েছে।
রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে এবং রাঙ্গামাটি সদর জোনের আওতায় বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি এর উপস্থিতিতে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি সেনানিবাস এলাকা এবং এর আশেপাশের সড়কসমূহে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়। 
উক্ত কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ অংশগ্রহণ করে সেনানিবাস এলাকা ও সংলগ্ন সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, পলিথিন এবং অন্যান্য পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ ও অপসারণ করেন।
এ সময় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বার্তা প্রচার করা হয়। রাঙ্গামাটি রিজিয়ন এবং রাঙ্গামাটি জোনের এ উদ্যোগের মাধ্যমে সেনানিবাস ও পার্শ্ববর্তী এলাকার পরিবেশগত সৌন্দর্য রক্ষা, দূষণ হ্রাস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। রাঙ্গামাটি জোন ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন