পেকুয়ায় দুর্যোগে করণীয় বিষয়ে সিপিপির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারের পেকুয়া উপজেলায় ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি) এর ইউনিট টিম লিডারদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সিপিপি টিম লিডার আবুল কাশেম সিকদার। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ। এছাড়া বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা বুলবুল আহমেদ, পেকুয়া সদর ইউনিয়ন সিপিপি টিম লিডার এফ এম সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষতি কমাতে সিপিপি স্বেচ্ছাসেবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুর্যোগের পূর্বে জনগণকে সতর্ক করা, আশ্রয়কেন্দ্রে নেওয়া এবং দুর্যোগ-পরবর্তী উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে ইউনিট টিম লিডারদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত ও সচেতন স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার বিকল্প নেই।কর্মশালায় পেকুয়া উপজেলার সকল ইউনিয়নের ইউনিট টিম লিডাররা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দুর্যোগকালীন করণীয়, আগাম সতর্কতা প্রচার, উদ্ধার কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান