ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় চাঁদা দাবির অভিযোগে সংঘর্ষ, আহত ১


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১৮-৬-২০২৬ বিকাল ৫:৩৯

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামে নতুন বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবির জেরে এক নারী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলিম তালুকদার নামে একজন গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা মোসা. লাবনী আক্তার (৪৮), স্বামী টুটুল তালুকদার, দীর্ঘদিন ধরে ময়মনসিংহে বসবাস করলেও সম্প্রতি নিজ গ্রামে নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এ সময় প্রতিবেশী পাপন তালুকদার, দেলোয়ার হোসেন (দুলু) তালুকদার, ঝর্না বেগম ও ফাতেমা আক্তারসহ কয়েকজন তার কাছে একাধিকবার চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

লাবনী আক্তারের অভিযোগ, গত ১৭ জুন বিকেল ৪টার দিকে ভাইয়ের বাড়িতে যাওয়ার পথে অভিযুক্তরা তার পথরোধ করে পুনরায় চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। তার চিৎকার শুনে ভাই আলিম তালুকদার এগিয়ে এলে পাপন তালুকদার রামদা দিয়ে তাকে কোপ দেন। এতে আলিম তালুকদারের মাথার পেছনে গুরুতর আঘাত লাগে। পরে অন্য অভিযুক্তরাও তাদের মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে।

আহত আলিম তালুকদার বলেন, “আমার বোন নতুন বাড়ি নির্মাণ করছে। বাড়ির কাজ শুরুর পর থেকেই তার কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। ঘটনার দিন বোনের চিৎকার শুনে এগিয়ে গেলে আমাকে মারধর করা হয় এবং পেছন থেকে কোপ দেওয়া হয়।”

আহতের স্ত্রী সীমা বেগম বলেন, “আমার ননদকে মারধরের খবর পেয়ে আমার স্বামী সেখানে গেলে তাকেও কোপ দেওয়া হয়। পরে আমরা বাধা দিতে গেলে আমাদেরও মারধর করা হয়।”

স্থানীয় বাসিন্দা মো. কামরুজ্জামানও অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দেলোয়ার হোসেন (দুলু) তালুকদার। তিনি বলেন, “এটি কোনো চাঁদাবাজির ঘটনা নয়, পারিবারিক বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রকৃত ঘটনা সম্পর্কে অবগত রয়েছে।”

বাঁশবাড়িয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খালেক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত