নওগাঁয় শতাধিক জাতের ফল মেলা
নওগাঁয় তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে অনুষ্ঠিত মেলায় ১৪টি স্টলে দেশী-বিদেশী শতাধিক বিভিন্ন জাতের ফল ও চারা প্রদর্শন করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্মেলন কক্ষে ‘রফতানি যোগ্য আম উৎপাদন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান সভাপতিত্ব করেন। এসময় সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রেজাউল করিম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মেহেদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) উপব্যবস্থাপক শামীম আক্তার মামুন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার বিষ্ণুপদ সাহা উপস্থিত ছিলেন। এছাড়া কৃষি অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান- এ মেলার উদ্দেশ্য হলো দেশীয় ফল সবার কাছে পরিচিত করা এবং পাশাপাশি উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে। মেলায় হর্টিকালচার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা ও আচার প্রদর্শন করা হয়েছে।
আয়োজকরা আরও জানান- উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে কিভাবে নিরাপদ আম উৎপাদন করা যায়। পাশাপাশি রপ্তানির মাধ্যম কিভাবে বিদেশের বাজার দখল করা সহ সেই উদ্যেশকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়েছে। কৃষকরা পছন্দমতো এই জাতগুলো চাষ করে সহজেই উপকৃত হওয়ার পাশাপাশি লাভবান হতে পারবেন। মেলায় হর্টিকালচার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা ও আচার প্রদর্শন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর