ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কুতুবদিয়ায় কর্মশালা অনুষ্ঠিত


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৬-২০২৬ বিকাল ৫:৪৪

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকারিতা তুলে ধরতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (১৮ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে কুতুবদিয়া উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।

কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে স্থানীয় বিরোধ নিষ্পত্তির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পেলে আদালতমুখী মামলার চাপও কমবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, সাংবাদিক ও প্রভাষক নজরুল ইসলাম এবং কক্সবাজার বেতার বার্তার প্রতিনিধি আবুল কাশেম।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, গ্রাম আদালত সম্পর্কে জনগণকে অবহিত করা এবং স্থানীয় পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও সম্প্রসারণ ও প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস