মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
কুমিল্লার মুরাদনগর উপজেলার বোরারচর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৮ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৭ জুন) পরিচালিত এক উচ্ছেদ অভিযানে জমিটি দখলমুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোরারচর মৌজার ১ নম্বর খতিয়ানের বিএস ১১৩ নং দাগভুক্ত ৮ শতক সরকারি রাস্তার জমি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে দখল করে রেখেছিল।
দখলকৃত জায়গায় দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলো অপসারণ করা হয় এবং সরকারি জমি পুনরুদ্ধার করা হয়। অভিযানে মুরাদনগর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ওয়াসিম আকরাম, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তাগণ এবং মুরাদনগর থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান জানান, উদ্ধারকৃত জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে। ভবিষ্যতে যাতে কেউ পুনরায় জমিটি অবৈধভাবে দখল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি করা হবে। তিনি সরকারি জমি দখলের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতিও আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, বোরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তার একটি অংশ দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং বাজারে আগত লোকজনকে সংকীর্ণ পথ ব্যবহার করতে বাধ্য হতে হতো। প্রশাসনের এই উচ্ছেদ অভিযানের ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, সরকারি জমি দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের নিয়মিত তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে জেলা প্রশাসকের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন
রোমে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ
শরণখোলায় কেরাম খেলার নামে জমজমাট জুয়ার আসর
বারহাট্টায় জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্যসহ গ্রেফতার ৫
মনপুরায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক
মেহেরপুরে ফেন্সিডিল রাখার অভিযোগে মোনতাজের ১০ বছর সশ্রম কারাদণ্ড
কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৭
হাজীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর পরিদর্শন
রায়গঞ্জের চান্দাইকোনায় এশিয়ান হসপিটালের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৬
চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের