আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ভিন্নধর্মী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বার মাস’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে তিন দিনব্যাপী ‘জাতীয় ফল মেলা-২০২৬’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন প্রজাতির ফলের সমাহার প্রদর্শিত হচ্ছে। উৎসবস্থলে প্রবেশ করতেই চোখে পড়ে সারি সারি দেশীয় ফলের সমারোহ। নাকফজলি আম, কাঁঠাল, লিচু, কালোজাম, জামরুল, পেয়ারা, আতা, সফেদা, করমচা, বেল,তাল,
আনারসসহ প্রায় ৫০ জাতের মৌসুমি ফল দিয়ে সাজানো হয় আকর্ষণীয় এই প্রদর্শনী। প্রদর্শনীতে প্রতিটি ফলের পুষ্টিগুণ, উৎপাদন পদ্ধতি ও অর্থনৈতিক গুরুত্বও দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। বইয়ের পাতায় দেখা ফলগুলো একসঙ্গে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।
সকাল ১১টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, বর্তমান সময়ে পুষ্টির চাহিদা মেটাতে ফলের কোনো বিকল্প নেই। আমাদের প্রতিটি আঙিনায় ফলের গাছ লাগানো এবং উৎপাদিত ফলের সঠিক সংরক্ষণ নিশ্চিত করা জরুরি।
সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে ফল চাষে উৎসাহিত করা এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। এই মেলা আমাদের স্থানীয় কৃষকদের নতুন নতুন জাতের ফল সম্পর্কে জানতে ও সচেতনতা বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখবে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, ফল চাষের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে কৃষি বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। আমরা শুধু ফল উৎপাদনই করব না, বরং তা বছরজুড়ে সংরক্ষণের পদ্ধতিও শিখব। আমাদের লক্ষ্য হলো আত্রাই উপজেলাকে ফলের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করা। আশা করছি, এই তিন দিনের মেলা ফল উৎপাদনে আগ্রহীদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এ মেলা চলবে ২০ জুন পর্যন্ত।
এমএসএম / এমএসএম
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র্যালি
আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়
রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা
Link Copied