নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন
দিনাজপুর মেডিক্যাল কলেজ (দিমেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো: জাহিদ হোসেন। এছাড়া, কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
গতকাল বুধবার রাতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী এ তথ্য জানান।
তিনি জানান, আজ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পত্র পেয়েছেন তিনি। পত্রে উল্লেখ করা হয়েছে, গত ১৫ জুন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সহসভাপতি নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি ও সহ-সভাপতি হিসেবে তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
প্রকৃতির রক্ষক কাপ্তাইয়ের ইমরান: লোকালয় থেকে সাপ উদ্ধার করে বনে ফেরানোই যার নেশা
বিদ্যুৎ সাশ্রয়ে দাউদকান্দি ও গৌরীপুর বাজারে অভিযান, ৪ দোকানদারকে জরিমানা
লোহাগাড়ায় নির্বাচন ছাড়াই ক্রীড়া কমিটি: ইউএনওকে হাইকোর্টের শোকজ
সাভারে রংমিস্ত্রির ওপর সুইচগিয়ার চাকু নিয়ে হামলা, গুরুতর আহত ১
নরসিংদীতে অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ
ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
উজানটিয়ায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী র্যালি-সমাবেশ
কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন