ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১৮-৬-২০২৬ বিকাল ৫:৫২

যশোরের অভয়নগরে একাধিক মামলার আসামি রিয়াজ হোসেন (২৯) হত্যার ঘটনায় মামলা হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে নিহতের মা রুব্বান খাতুন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০–৪০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী গ্রামের আবু দাউদ আলী মোল্যার ছেলে রাজু আহম্মেদ (২৩), একই গ্রামের মনজেল মোল্যার ছেলে ফজলু হোসেন (২৪) এবং আব্দুল খালেক মোল্যার ছেলে ওবায়দুল ইসলাম মানিক (১৯)। এর আগে মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১টার দিকে ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রিয়াজ হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত রিয়াজ হোসেন প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ মোট ৬টি মামলা রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নিহতের মা রুব্বান খাতুন বাদী হয়ে অভয়নগর থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০–৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুজ্জামান "সকালের সময়কে" জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাদের রিমান্ড আবেদন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস