দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সরকারি বাংলা কলেজের সাবেক ছাত্রনেতা মো. আব্দুল্লাহ আল মামুন রিংকু দর্শনা থানাপাড়া এলাকার সাধারণ মানুষের সুপেয় পানি ও প্রাত্যহিক ব্যবহারের সুবিধার কথা চিন্তা করে সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে একটি আধুনিক কলের পাড় নির্মাণ করে দিয়েছেন।
দীর্ঘদিন ধরে ওই এলাকার সাধারণ মানুষ একটি সুনির্দিষ্ট ও পাকা পানির কলের পাড়ের অভাবে দৈনন্দিন কাজকর্মে নানা ভোগান্তির সম্মুখীন হচ্ছিলেন। বিষয়টি স্থানীয় যুবদল নেতা মো. আব্দুল্লাহ আল মামুন রিংকুর দৃষ্টিগোচর হলে তিনি জনস্বার্থে ও সামাজিক দায়বদ্ধতা থেকে দ্রুত নিজ অর্থায়নে এই টেকসই কলের পাড়টি পাকা করে নির্মাণের ব্যবস্থা নেন।
এই কল্যাণমুখী ও জনহিতকর কাজের ফলে এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের পানির কষ্ট ও ভোগান্তি অনেকাংশেই লাঘব হয়েছে। রিংকুর এমন চমৎকার মানবিক ও প্রশংসনীয় উদ্যোগে থানাপাড়ার সর্বস্তরের জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে এবং স্থানীয় বাসিন্দারা তার এই নিঃস্বার্থ জনসেবামূলক কাজের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এমএসএম / এমএসএম
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।
চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল