ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


উলিপুর প্রতিনিধি photo উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৬-২০২৬ বিকাল ৫:৫৫
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) স্থানীয়করণ কার্যক্রম বিষয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় উলিপুর উপজেলা পরিষদ হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট ও ইউএনডিপির যৌথ আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ, দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত কুমার ত্রিপুরা, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, প্রকল্প ব্যবস্থাপক আমিনুল আরেফিন, ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজার মাহমুদুল হাসান, মাজেদুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের ডিরেক্টর জমিরুল ইসলাম, কনসালট্যান্ট শফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, সিনিয়র প্রোগ্রাম অফিসার সুখময় পাল প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসডিজি বাস্তবায়নের জন্য উপজেলা পর্যায়ে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, স্থানীয় চাহিদা নিরূপণ এবং কার্যকর বাস্তবায়ন কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ ও অংশীদারিত্বমূলক কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়।
কর্মশালাটি এসডিজির লক্ষ্যসমূহ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

এমএসএম / এমএসএম

পুলিশ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি - ডিআইজি

ফুলছড়িতে সারের বাজারে নৈরাজ্য, বিপাকে চরাঞ্চলের হাজারো কৃষক

বিলাইছড়িতে স্বাস্থ্যের ঝুঁকিতে ১৫০০ পরিবার: নেই পয়ো-নিস্কাশনের সুব্যবস্থা

রাজারহাটে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটে থাকা শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ