কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের প্রায় ৩০০ মণ ধান, দুটি পাওয়ার টিলার, সেচযন্ত্র, ডিজেল ও কৃষি সরঞ্জামসহ একটি বাংলো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সুয়াইর ইউনিয়নের সুয়াইর গ্রামের কৃষক ইয়াছিন চৌধুরীর বসতঘরের সামনে থাকা বাংলো ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পাশের বাড়ির হবি মিয়া আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার ডাক শুনে ইয়াছিন চৌধুরী ঘুম থেকে উঠে ঘরের চালার ওপর আগুনের শিখা ও ধোঁয়া দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে স্থানীয়রা একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
তবে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় ঘরে থাকা ধান, কৃষি যন্ত্রপাতি ও অন্যান্য মালামাল বের করে আনা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই বাংলো ঘরটি আগুনে পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় ৩০০ মণ ধান, দুটি পাওয়ার টিলার, সেচকাজে ব্যবহৃত তিনটি মেশিন, প্রায় ২৬০ লিটার ডিজেল, বিভিন্ন কৃষি সরঞ্জাম ও মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে। ঘরের ভেতরে ড্রামে সংরক্ষিত ডিজেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
ভুক্তভোগী কৃষক ইয়াছিন চৌধুরী বলেন, “অনেক কষ্ট করে হাজার মণ ধানের আবাদ করেছিলাম। কিন্তু বন্যার পানিতে সেই ফসল তলিয়ে যায়। পরে ডুবে যাওয়া জমি থেকে কষ্ট করে প্রায় ৩০০ মণ ধান সংগ্রহ করে ঘরে তুলেছিলাম। ভেবেছিলাম ধান বিক্রি করে লোকসানের কিছুটা পুষিয়ে নেব। কিন্তু আগুনে সেই স্বপ্নও শেষ হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “আমার দুটি পাওয়ার টিলার, সেচযন্ত্র, ডিজেল, কৃষি সরঞ্জাম ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে। আমি এখন একেবারেই নিঃস্ব। সরকারের সহযোগিতা পেলে হয়তো আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারব।”
মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার কামরুজ্জামান সুমন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘর ও ভেতরে থাকা ধানসহ সব মালামাল পুড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির বিষয়টি আমরা দেখতে পাই। এলাকার রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে সরাসরি ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি।”
এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, “বিষয়টি এখনো আমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। খোঁজখবর নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।”
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার