ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১৮-৬-২০২৬ বিকাল ৫:৫৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) টুঙ্গিপাড়া উপজেলার বজ্রকণ্ঠ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টুঙ্গিপাড়ার আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, গোপালগঞ্জের উপপরিচালক মামুনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার-ডিএই, ফরিদপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. হাফিজ হাসান। স্বাগত বক্তব্য প্রদান করেন টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের আয় বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের কার্যক্রম কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত