আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন হয়েছে। দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও ফল রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে আনুষ্ঠানিক এ মেলার উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজীর আহমেদ, মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদ আনোয়ার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মেলায় উপজেলার এলাকার কৃষক, নার্সারি মালিক ও উদ্যোক্তারা তাদের উৎপাদিত নানা জাতের দেশীয় ফল লিচু, কাঁঠাল, আম, জাম, কলা, খেজুর, ডাব, পেঁপে, লটকনসহ বিভিন ফল প্রদর্শন করেন।
উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম জানায়, জাতীয় এ ফল মেলা আগামী ২০ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন এ মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় আগত দর্শনার্থীরা দেশীয় ফলের বৈচিত্র্য, পুষ্টিগুণ, আধুনিক উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর