বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
বাগেরহাটের মোংলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের অফিষ কক্ষ ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত কয়েক দফায় হামলাকারীরা বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে সরকারি নথিপত্র তছনছ, আসবাবপত্র ভাঙচুর এবং বাধা দিতে গেলে প্রধান শিক্ষকসহ নারী শিক্ষিকাদের লাঞ্ছিত করেছে বলেও অভিযোগ উঠেছে। উপজেলার সুন্দরবন ইউনিয়নের পশ্চিম বাজিকর খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বিদ্যালয় প্রাঙ্গনে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলে শতাধিক কোমলমতি শিক্ষার্থী বই-খাতা ফেলে প্রাণ ভয়ে স্কুল ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার পর থেকে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিদ্যালয় প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মোংলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিগত ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বতিকালীন সরকার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের কমিটি বিলুপ্ত ঘোষণা করে এডহক কমিটি চালু করেছিল। এরপর দেশের প্রাথমিক শিক্ষার শৃংখলা ও স্থানীয় অংশগ্রহণ নিশ্চিত করতে গত ১৬ মার্চ ২০২৬ সরকার নতুন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে একটি বিশেষ পরিপত্র জারি করে। সেই পরিপত্রের নির্দেশনা অনুযায়ী, মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের পশ্চিম বাজিকর খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বুধবার দিনটি ধার্য করেন। উপস্থিত অভিভাবকরা জানান, বেলা ১১টা থেকেই বিদ্যালয়ের অফিস কক্ষে নির্ধারিত সূচি অনুযায়ী উপজেলার শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি, শিক্ষক এবং অভিভাবকদের নিয়ে একটি সাধারণ সভা শুরু হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বেশ কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন। দুপুরের দিকে হঠাৎ ফারুক মৃধা নামের স্থানীয় এক নেতার নেতৃত্বে কয়েক যুবক বিদ্যালয়ের অফিস কক্ষে জোরপূর্বক প্রবেশ করে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমিন খানম সহ অন্যান্য শিক্ষকরা বলেন, ফারুক মৃধা চিৎকার করে বলেন, তাকে কেন কমিটি গঠনের চিঠি দেওয়া হয়নি এবং তাকে ছাড়া কীভাবে কমিটির প্রক্রিয়া চলছে। এই নিয়ে উপস্থিত জনৈক তরিকুল মৃধার সমর্থকদের সাথে ফারুক মৃধার লোকজনের বাকবিতান্ডা শুরু হয়। শিক্ষকরা পরিবেশ শান্ত করার চেষ্টা করলে হামলাকারীরা উগ্র হয়ে ওঠে এবং উভয় পক্ষ একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লে অফিস কক্ষটি রণক্ষেত্রে পরিণত হয়। বিদ্যালয়ের অফিস কক্ষে ব্যাপক ভাংচুর করা হয়। প্রধান শিক্ষক বলেন অফিসের আলমারি, চেয়ার -টেবিল ও বই খাতাসহ মুল্যবান বিভিন্ন মালামাল ভেঙ্গে চুরমার করে দেয়। সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যালয়ের আলমারিতে থাকা শিক্ষার্থীদের উপবৃত্তি, মূল্যায়ন পরীক্ষার খাতা, ভর্তি রেজিস্টার ও সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্রের। শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শতাধিক শিক্ষার্থী ভয়ে ক্লাসরুমের বেঞ্চের নীচে লুকিয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতা বাড়লে শিক্ষকরা বাধ্য হয়ে শিক্ষার্থীদের দ্রুত স্কুল ত্যাগের নির্দেশ দেন। অভিভাবকরা খবর পেয়ে নিজ নিজ সন্তানদের নিরাপত্তার স্বার্থে দ্রুত বাসায় নিয়ে যান। খবর পেয়ে মোংলা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে যেকোনো সময় দুই পক্ষের মধ্যে আবারও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। ফলে বিদ্যালয় মাঠে এবং আশপাশ পয়েন্ট গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে ফারুক মৃধা বলেন, আমি স্কুলে সংঘর্ষের খবর পেয়ে স্কুলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করি এবং পুলিশকে খবর দেই। স্কুলের মালামাল ভাংচুর করেছে প্রধান শিক্ষিকার স্বামী তরিকুল মৃধা ও তার ছেলে সহ ওখানকার লোকজন। এলাকায় রাজনৈতিক ভাবে ওরা আমার প্রতিপক্ষ হওয়ায় আমাকে হেয়প্রতিপন্ন করার জন্যই আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, স্কুল কমিটি গঠন নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে মারামারি ও ভাংচুরের খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পেলেই জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লালন কুমার মন্ডল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি এবং তাদের নিদেশনা পেলে অপরাধীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ