৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (OMS) চালুর লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আরও তিনটি ব্রোকারেজ হাউজকে ফিক্স (FIX) সার্টিফিকেশন প্রদান করেছে। সার্টিফিকেশনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো জিএমএফ সিকিউরিটিজ লিমিটেড, প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড এবং ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড।
এ উপলক্ষে ১৭ জুন ২০২৬ তারিখে ডিএসইতে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসই’র প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ আবিদ হোসেন খান, এফসিএ সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোর প্রতিনিধিদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক জিসান বিন মুবারক ও সহকারি মহাব্যস্থাপক কামরুন নাহারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ব্রোকারেজ হাউজগুলো পক্ষে সার্টিফিকেশন গ্রহণ করেন জিএমএফ সিকিউরিটিজ লিমিটেড এর হেড অব আইটি মিস লুবনা মাহমুদ; প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড এর সিইও মোঃ রাজিব হাসান এবং ইউনিক্যাপ সিকিউরিটিজ লি. এর সিইও ওয়ালিউল ইসলাম।
উল্লেখ্য, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০২০ সাল থেকে এপিআই ভিত্তিক ব্রোকার হাউজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (BHOMS) চালুর উদ্যোগ গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে ৮৫টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনের সঙ্গে এপিআই সংযোগ স্থাপন করে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন পরিচালনার লক্ষ্যে ডিএসইতে আবেদন করে। আজ সার্টিফিকেশনপ্রাপ্ত ৩টি ব্রোকারেজ হাউজসহ এ পর্যন্ত মোট ৬১টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করা হয়েছে। এর মধ্যে ৫৩টি ব্রোকারেজ হাউজ ফিক্স সার্টিফিকেশন অর্জনের পর এপিআই সংযোগের মাধ্যমে সফলভাবে নিজস্ব ওএমএস চালু করে লেনদেন কার্যক্রম পরিচালনা করছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ