ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

৪৫ বলে সেঞ্চুরি করে দলকে জেতালেন ৪১ বছরের ডু প্লেসিস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৬-২০২৬ দুপুর ১:৬

বয়স যেন কেবল একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন ফাফ ডু প্লেসিস। টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়ে টেক্সাস সুপার কিংসকে দারুণ জয় এনে দিলেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। শতক হাঁকানোর দিনে তার বয়স ছিল ৪১ বছর ৩৪১ দিন।

ডালাসে অনুষ্ঠিত এমএলসির উদ্বোধনী ম্যাচে সিয়াটল অর্কাসকে ৬ উইকেটে হারায় টেক্সাস সুপার কিংস। ২২১ রানের বিশাল লক্ষ্য তারা পেরিয়ে যায় ৯ বল হাতে রেখেই।

ব্যাট হাতে পুরো ইনিংসে আলোচনায় ছিলেন ডু প্লেসিস। মাত্র ৪৫ বলে শতক পূরণ করেন তিনি। এমএলসিতে শতক হাঁকিয়ে রেকর্ডও গড়েছেন এই ব্যাটার। স্বীকৃত টি-টোয়েন্টি সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার কীর্তি এখন তার দখলে। ইনিংস শেষে তার ব্যাট থেকে আসে ৫২ বলে অপরাজিত ১১৩ রান, যেখানে ছিল ৮ চার ও ৬ ছক্কার ঝড়।

ম্যাচে তার সঙ্গে দারুণ জুটি গড়েন রাইলি রুশো। মাত্র ২১ বলে ৪৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে ৩৭ বলে ৯৫ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। শেষদিকে উইয়ান মুল্ডারও ঝড় তোলেন। ১৫ বলে অপরাজিত ৩১ রানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে টেক্সাস সুপার কিংস।

এর আগে সিয়াটল অর্কাসের হয়ে ঝড়ো সেঞ্চুরি করেন টিম সিফার্ট। ৬৬ বলে ১০৪ রান আসে তার ব্যাট থেকে। ওপেনার শায়ান জাহাঙ্গির করেন ৪৭ বলে ৭৮ রান। ওপেনিং জুটিতে ১৯১ রান তোলেন তারা। দুই ওপেনারের ঝড়ের পর ২২০ রানের বড় সংগ্রহ পেলেও শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি।

বল হাতে টেক্সাস সুপার কিংসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নান্দ্রে বার্গার। উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করেছেন মাত্র ২৭ রান।

এমএসএম / এমএসএম

মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি