ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রাণীশংকৈলে ৩দিন ব্যাপি স্কাউট ক্যাম্পুরী ও সমাবেশ


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ১৯-৬-২০২৬ দুপুর ১:১০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩দিন ব্যাপি ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৫টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা স্কাউটস'র লিডার ট্রেইনার মো: আখতারুজ্জামান। 

বিশেষ অতিথি ছিলেন- জেলা স্কাউট কমিশনার জাকিরুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কাউট কর্মকর্তা, রাজনৈতিক নেতা, প্রধান শিক্ষক, সাংবাদিক ও ক্যাম্পুরী-সমাবেশে অংশ নেয়া ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- স্কাউট সমিতির সম্পাদক ফেরদৌস আলম মানিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন- লিডার টেনার ফয়জুল ইসলাম।  

ক্যাম্পুরী-সমাবেশে হাইস্কুল পর্যায়ে ৩১টি ও প্রাথমিক পর্যায়ে ৪২ টি স্কুল অংশ নেয়। উপস্থাপনা করেন সহ-শিক্ষিকা দিলারা বেগম। অতিথিরা তাদের বক্তব্যে স্কাউটস প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। এইসাথে তারা স্কাউট প্রশিক্ষণ কাজে লাগিয়ে ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদেরকে সুশৃঙ্খল জীবন গড়ে তোলার পরামর্শ দেন। পরে স্কাউট সদস্যরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।

এমএসএম / এমএসএম

প্রকৃতির রক্ষক কাপ্তাইয়ের ইমরান: লোকালয় থেকে সাপ উদ্ধার করে বনে ফেরানোই যার নেশা

বিদ্যুৎ সাশ্রয়ে দাউদকান্দি ও গৌরীপুর বাজারে অভিযান, ৪ দোকানদারকে জরিমানা

লোহাগাড়ায় নির্বাচন ছাড়াই ক্রীড়া কমিটি: ইউএনওকে হাইকোর্টের শোকজ

সাভারে রংমিস্ত্রির ওপর সুইচগিয়ার চাকু নিয়ে হামলা, গুরুতর আহত ১

নরসিংদীতে অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ

ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

উজানটিয়ায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি-সমাবেশ

কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত