সীমান্তে ভারতীয় চোরাকারবারি ও মাদক ব্যবসায়ি বিজিবির জালে
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশের ভেতর থেকে মো. আলী হুসেন (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৭ জুন) রাতে উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের বিওসিটিলা বিওপির আওতাধীন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. আলী হুসেন (৩২) ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেফটি গ্রামের সাব উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্র জানিয়েছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) উপজেলার বিওসিটিলা বিওপির আওতাধীন এলাকায় ভারতীয় নাগরিকের অবৈধ অনুপ্রবেশের সংবাদের ভিত্তিতে বিজিবি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ১৩৮৯/এম হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকুণ্ড নামক স্থান থেকে মো. আলী হুসেন (৩২) নামক ব্যক্তিকে আটক করে বিজিবি। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র, ভারতীয় ট্যাক্স পেমেন্ট কার্ড ও আধার কার্ড উদ্ধার করেছে। কাগজপত্র যাচাই করে বিজিবি নিশ্চিত হয় তিনি ভারতীয় নাগরিক এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ভারতীয় নাগরিক বিজিবিকে জানিয়েছে, মোবাইল ফোনের ডিসপ্লে-সংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্দেশে তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন।
একই রাতে উপজেলার সীমান্তবর্তী ডিমাই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বিশেষ অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ হাজার ভারতীয় অবৈধ রুপিসহ ফখরুল উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়িকে বিজিবি আটক করেছে। সে উপজেলার ডিমাই গ্রামের ফরিদ আলীর ছেলে। এ ব্যাপারে আটক মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় থানায় মামলা করেছে বিজিবি।
বিয়ানীবাজার বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান সুজন জানান, আটক ব্যক্তি ভারতীয় নাগরিক তা নিশ্চিত হওয়া গেছে। বিজিবির কাছে তিনি স্বীকার করেছেন। এছাড়া ইয়াবা ট্যাবলেট ও ২ হাজার ভারতীয় অবৈধ রুপিসহ এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান সন্ধ্যায় জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী মো. আলী হুসেন ও ফখরুল উদ্দিনকে বিজিবি থানায় সোপর্দ করেছে। আসামিদেরকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
প্রকৃতির রক্ষক কাপ্তাইয়ের ইমরান: লোকালয় থেকে সাপ উদ্ধার করে বনে ফেরানোই যার নেশা
বিদ্যুৎ সাশ্রয়ে দাউদকান্দি ও গৌরীপুর বাজারে অভিযান, ৪ দোকানদারকে জরিমানা
লোহাগাড়ায় নির্বাচন ছাড়াই ক্রীড়া কমিটি: ইউএনওকে হাইকোর্টের শোকজ
সাভারে রংমিস্ত্রির ওপর সুইচগিয়ার চাকু নিয়ে হামলা, গুরুতর আহত ১
নরসিংদীতে অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ
ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
উজানটিয়ায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী র্যালি-সমাবেশ
কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন