ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বাঘায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ ঝুলছিল বৈদ্যুতিক খুঁটিতে


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১৯-৬-২০২৬ দুপুর ৩:৫৯

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া-গোচর মাঠ এলাকায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন আলী, ২৫, নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ১৯ জুন ২০২৬ সকালে বৈদ্যুতিক খুঁটির উপর ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে মামুন হামিদকুড়া-গোচর মাঠের একটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির চেষ্টা করেন। এ সময় শর্টসার্কিট হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সকাল হলে কৃষক ও পথচারীরা মাঠের বৈদ্যুতিক খুঁটির উপর তার মরদেহ ঝুলতে দেখে বাঘা থানা পুলিশকে খবর দেন।

সরেজমিনে দেখা যায়, নিহত মামুন একটি লোহার রড ব্যবহার করে বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি লোহার রডের উপর পড়ে যান। কোমরের সঙ্গে গামছা দিয়ে খুঁটির সাথে বাঁধা থাকায় শর্ট হয়ে মারা গেলেও লাশটি নিচে পড়েনি। উল্টো হয়ে খুঁটির সঙ্গে ঝুলছিল মরদেহ।

  নিহত মামুন আলীর বাসা আড়ানী পৌরসভার গোচর গ্রামে। তিনি মৃত ভাদু কসাইয়ের ছেলে।বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

প্রকৃতির রক্ষক কাপ্তাইয়ের ইমরান: লোকালয় থেকে সাপ উদ্ধার করে বনে ফেরানোই যার নেশা

বিদ্যুৎ সাশ্রয়ে দাউদকান্দি ও গৌরীপুর বাজারে অভিযান, ৪ দোকানদারকে জরিমানা

লোহাগাড়ায় নির্বাচন ছাড়াই ক্রীড়া কমিটি: ইউএনওকে হাইকোর্টের শোকজ

সাভারে রংমিস্ত্রির ওপর সুইচগিয়ার চাকু নিয়ে হামলা, গুরুতর আহত ১

নরসিংদীতে অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ

ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

উজানটিয়ায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি-সমাবেশ

কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত