ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর রোগীর মৃত্যু, তদন্তে জেলা স্বাস্থ্য বিভাগ


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১৯-৬-২০২৬ দুপুর ৪:৪
যশোরের অভয়নগরে একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা নেওয়ার পর এক রোগীর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার (১৮ জুন) নিশ্চিত করেছেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলীমুর রাজীব। জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনায় গঠিত এ তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা: দিলরুবা ফেরদৌস ডায়না। কমিটির অন্য দুই সদস্য হলেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা: দিদার এ ইলাহী ইমু এবং আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে ঘটনার বিষয়ে অনুসন্ধান সম্পন্ন করে বিস্তারিত মতামতসহ প্রতিবেদন জেলা সিভিল সার্জনের কাছে জমা দিতে বলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা সুলাইমানের স্ত্রী সাদিয়া অসুস্থ হয়ে পড়লে গত ২৮ এপ্রিল তাকে রিজিয়া মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর তাকে দুই দিন ভর্তি রেখে ছাড়পত্র দেওয়া হয়। পরে আবারও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনার একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মে তার মৃত্যু হয়। ঘটনার পর সাদিয়ার স্বামী অভিযোগ করেন, চিকিৎসাগত অবহেলার কারণেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এ অভিযোগে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত আবেদন করেন।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলীমুর রাজীব বলেন, ‘তিন সদস্যের তদন্ত কমিটির তালিকা হাতে পাওয়ার পর সভাপতিসহ দুই সদস্যকে জানানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটিকে তাদের তদন্ত প্রতিবেদন দাখিলের অনুরোধ করা হয়েছে।’তিনি আরো বলেন, ‘ভুক্তভোগী সুলাইমান তার স্ত্রীর মৃত্যুর বিষয়ে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। থানা কর্তৃক সেই অভিযোগের কপি আমার দপ্তরে আসলে তা জেলা সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেওয়া হয়। তারই প্রেক্ষিতে ঘটনা তদন্তের নিদের্শনা এসেছে।’
 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস