কুতুবদিয়া ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া
কুতুবদিয়ার দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার জুমার নামাজে এক ব্যতিক্রমী পরিবেশের সৃষ্টি হয়। এদিন জুমার পূর্ববর্তী বয়ান, খুৎবা ও নামাজের ইমামতি করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান।
সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধভিত্তিক বক্তব্য উপস্থাপন করায় উপস্থিত মুসল্লীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রশংসা লক্ষ্য করা যায়। খুৎবায় তিনি ইসলামের সৌন্দর্য, সততা, মানবিকতা, সামাজিক দায়িত্ববোধ, ন্যায়পরায়ণতা এবং পারস্পরিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। এছাড়া ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে ইসলামী শিক্ষার ভূমিকা সম্পর্কেও আলোচনা করেন।
নামাজ শেষে দেশ, জাতি এবং এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদ বলেন, “একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি ধর্মীয় বিষয়ে তাঁর জ্ঞান ও আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে। তাঁর বয়ান ও খুৎবা উপস্থিত মুসল্লীদের জন্য শিক্ষণীয় ছিল। আমরা তাঁর সার্বিক সফলতা কামনা করি।”
মসজিদে উপস্থিত কয়েকজন মুসল্লী জানান, সাধারণত প্রশাসনিক কর্মকর্তাদের এমনভাবে ধর্মীয় কার্যক্রমে অংশ নিতে দেখা যায় না। ইউএনওর বক্তব্যে সততা, দায়িত্বশীলতা ও মানবকল্যাণের বিষয়গুলো বিশেষভাবে উঠে এসেছে, যা তাদের অনুপ্রাণিত করেছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাহেদ বলেন, “খুৎবায় তিনি যে বিষয়গুলো তুলে ধরেছেন, তা বর্তমান সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধকে একসঙ্গে উপস্থাপন করায় বক্তব্যটি অনেক বেশি কার্যকর হয়েছে।”
আরেক মুসল্লী আবদুল কাদেরের ভাষ্য, “আমরা একজন সরকারি কর্মকর্তাকে এত সুন্দরভাবে কোরআন-হাদিসের আলোকে আলোচনা করতে দেখে আনন্দিত হয়েছি। এটি তরুণদের জন্যও একটি ইতিবাচক বার্তা।”
স্থানীয়দের মতে, প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ চর্চায় মানুষকে আরও উৎসাহিত করবে।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ