ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৬-২০২৬ দুপুর ৪:৫

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রোকোনুজ্জামানের বিরুদ্ধে একটি সংখ্যালঘু পরিবারকে নির্যাতনের অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে সাতক্ষীরা জেলা কৃষক দল।

জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সালাউদ্দীন লিটন এবং সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম রবি স্বাক্ষরিত এক পত্রে এ নোটিশ প্রদান করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, গত কিছুদিন ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় মোঃ রোকোনুজ্জামানের বিরুদ্ধে একটি সংখ্যালঘু পরিবারকে নির্যাতনের অভিযোগ প্রকাশিত হয়েছে। অভিযোগটি দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী এবং এর ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে জেলা কৃষক দল।

এ প্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে পত্র প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি কালিগঞ্জ উপজেলার এক সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হয়রানির অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় জেলা কৃষক দল এ সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত