ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৯-৬-২০২৬ দুপুর ৪:৭

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। হত্যাকাণ্ডের পর স্বামী পালিয়ে গেলেও এক ঘন্টার মধ্যেই আসামিকে জুড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। 

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিতা রুদ্র পাল ওই গ্রামের মিটু রুদ্র পালের স্ত্রী। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন ওই বিরোধকে কেন্দ্র করে মিন্টু রুদ্র পাল তার হাতে থাকা ধারালো দা দিয়ে স্ত্রী রিতা রুদ্র পালকে গলা কেটে হত্যা করে। 

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল উদ্দিন বলেন, “স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও মনোমালিন্য চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। 

জুড়ী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং অভিযান চালিয়ে হত্যাকারীকে মিন্টু রুদ্র পালকে গ্রেফতার করে। 

এমএসএম / এমএসএম

মনিরামপুরে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু

তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ

চাঁদা দাবির অভিযোগে আলেমকে মারধর ও অপমানের প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার

শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: গ্রেপ্তার এক

মধুখালীতে ভেজাল কালোজিরা বিক্রির অভিযোগ, বিক্রেতা লোপাট

মিসবাহুল উলূমের মুহাদ্দিসের বিরুদ্ধে ছাত্রী ও শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন বানা ইউপি চেয়ারম্যান

৪০ হাজার টাকা দিলে ১ লাখ পাবেন’ উপজেলা প্রাথমিক অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ

দলীয় মনোনয়ন পেলে কেরোয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লড়বেন শাহআলম

চন্দনাইশে এলডিপি থেকে বিএনপিতে যোগদানের পর এমপির দুই সচিবের দায়িত্বে আকতার ও মনজুর

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার