জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী মোঃ তাহসিন আবরার জারিফ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা সাধারণ জ্ঞান বিভাগে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রাম জেলার জন্য গৌরব বয়ে এনেছে।
মেধা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে দেশের সেরা প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য অর্জন করেছে জারিফ। তার এ কৃতিত্বে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সাধারণ জ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় আগ্রহী ছিল জারিফ। ধারাবাহিক প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং নিষ্ঠার মাধ্যমে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়ে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখে সে।
জারিফের অভিভাবকরা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সন্তানের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। তার সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, পরিবারের সহযোগিতা এবং অসংখ্য মানুষের দোয়া ও ভালোবাসা রয়েছে।
তারা রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিশু নিকেতন রাজারহাটের বর্তমান ও সাবেক শিক্ষকমণ্ডলী, সহপাঠী, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তাদের মতে, সকলের উৎসাহ, সহযোগিতা ও দিকনির্দেশনাই জারিফকে এই সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।
জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের পর আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর হাত থেকে পদক গ্রহণ করে জারিফ।
জারিফের পরিবার আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও সে তার মেধা, দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ জন্য তারা সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন