ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৯-৬-২০২৬ দুপুর ৪:২১

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া মহাসড়ক এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে একটি শক্তিশালী চোরাই সিন্ডিকেট। 
মহাসড়কের পাশে প্রকাশ্যে তেলে, রড কয়লা, ভুট্টা,টিন,গোমসহ নানান পণ্য নামিয়ে অবৈধ ব্যবসা চালানো হলেও রহস্যজনক কারণে প্রশাসন নীরব রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। 

এই সিন্ডিকেটের অন্যতম হোতা, ধোপাকান্দি গ্রামের একাধিক মামলার আসামি আলামিন ও আলোকদিয়ার গ্রামের সামিদুল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এখনো বহাল তবিয়তে তার অপরাধ সাম্রাজ্য ও ইয়াবা ব্যবসার কাজ পরিচালনা করছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচলিয়া মহাসড়কের পাশে আলামিন ও তার  সহযোগীরা দীর্ঘদিন ধরে ঢাকা ও উত্তরবঙ্গগামী মালবাহী ট্রাক, লরি এবং কাভার্ডভ্যান থেকে তেল ও রডসহ নানান পণ্য চুরি করে  কেনাবেচা করছে। শুধু চোরাই পণ্যই নয়, এই চক্রের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার বিস্তার ঘটানোরও গুরুতর অভিযোগ রয়েছে।

​সম্প্রতি এই চক্রের অন্যতম সদস্য সামিদুল ও রাজু ইয়াবাসহ আটক  আইনপ্রয়োগকারী সংস্থার হাতে গ্রেফতার হলেও মূল হোতা আলামিন এখনো রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। সহযোগীরা গ্রেফতার হওয়ার পরও আলামিনের চোরাই তেল, রড ও ইয়াবা ব্যবসা সিন্ডিকেট একটুও থামেনি। উল্টো সিন্ডিকেটের বাকি সদস্যরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক ধোপাকান্দি গ্রামের একাধিক বাসিন্দা জানান, আলামিনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সে এলাকায় একজন চিহ্নিত অপরাধী হওয়া সত্ত্বেও কীভাবে মহাসড়কের পাশে প্রকাশ্য দিবালোকে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে, তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। 

তার এই অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ যেমন মাদকের দিকে ঝুঁকছে, তেমনই মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোও নিরাপত্তার ঝুঁকিতে পড়ছে।

​স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই চোরাই সিন্ডিকেট এবং মাদক ব্যবসার মূল হোতা সামিদুল ও আলামিনসহ পুরো চক্রটিকে আইনের আওতায় এনে মহাসড়ক ও সংলগ্ন এলাকাকে অপরাধমুক্ত করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। 

এলাকাবাসী আরও বলছেন, সলঙ্গা থানাও র‍্যাব ১২ সদস্যরা এসব বিষয়ে এখন খুব গুরুত্ব দিয়ে কাজ করলেও কোন অদৃশ্য শক্তির কাছে এসব অপরাধীরা ধরা ছোঁয়ার বাহীরে থেকে যাচ্ছে তা নিয়েও সচেতন মহলের মাঝে নানা গুঞ্জন। 

অতি দূরত্ব এই সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনের আওতায় আনার জন্য জোরদাবী জানান এলাকাবাসী। 

এমএসএম / এমএসএম

কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি

বারহাট্টায় কাল্‌ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ

নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ

রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ

কুতুবদিয়া ‎ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া

চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর রোগীর মৃত্যু, তদন্তে জেলা স্বাস্থ্য বিভাগ