কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
কাপ্তাই উপজেলাধীন উত্তর দেবতাছড়ি গ্রামের ইতিশ তঞ্চঙ্গ্যা পরিবারে দুইজন অসুস্থ রোগী যথা- পিতা অনিল তঞ্চঙ্গ্যা ও স্ত্রী সান্তনা তঞ্চঙ্গ্যার চিকিৎসার খরচ মিটাতে গিয়ে একেবারে নি:স্ব হয়ে পড়েন। পরিবারের চিকিৎসার খরচ মিটাতে তাঁকে জমি বিক্রি করতে হয়েছে, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এমতাবস্থায় তিনি সহৃদয়বান ও স্বচ্ছল ব্যক্তিদের কাছে সহযোগীতার আবেদন জানিয়েছিলেন। বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে শুক্রবার ১৯ জুন সকালে ইতিশ তঞ্চঙ্গ্যার বাড়িতে গিয়ে কিছু অনুদান প্রদান করেছে।
এইসময় উপস্থিত ছিলেন উক্ত অঞ্চল কমিটির সভাপতি চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক অপূর্ব কুমার তঞ্চঙ্গ্যা, অর্থ সম্পাদক দীপন তঞ্চঙ্গ্যা, কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব সম্পাদক ডা: জয়ধন তঞ্চঙ্গ্যা, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক চন্দ্রসেন তঞ্চঙ্গ্যা, সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ তঞ্চঙ্গ্যা সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied