ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৬-২০২৬ দুপুর ১১:১১

হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে স্কোয়াডে না থাকলেও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেই দলে ফিরছেন নেইমার। ব্রাজিলিয়ান পোস্টার বয় পরবর্তী ম্যাচের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবেন বলে নিশ্চিত করেছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি।
গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফে চোট পান নেইমার। চোটের তীব্রতার কারণে বিশ্বকাপের শুরু থেকেই মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। এমনকি গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ—মরক্কো এবং হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচেও তিনি দলের সঙ্গে ভ্রমণ করতে পারেননি, রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসেবে থেকে গিয়েছিলেন নিউ জার্সিতে। চোটের সর্বশেষ অবস্থা ও অগ্রগতি জানতে গত সোমবার তার কাফ মাসলের বেশ কিছু পরীক্ষাও করানো হয়।
নেইমারের বর্তমান অবস্থা ও দলে ফেরা নিয়ে আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ, নেইমার আগামীকাল এককভাবে অনুশীলন করবে। সোমবার সে দলের সঙ্গে যোগ দেবে এবং তারপর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবে।’
হাইতিকে হারিয়ে নকআউট পর্বের কাছাকাছি পৌঁছালেও এখনই পরের রাউন্ড নিয়ে মাথা ঘামাতে চান না এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই তার প্রধান লক্ষ্য। দলগত ভাবনা নিয়ে কোচ জানান, ‘আমরা নকআউট পর্বের কথা ভাবছি না, আমরা ভাবছি ভালো খেলা, স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের উন্নতি করা, ম্যাচটি জেতা এবং সম্ভব হলে গ্রুপে প্রথম হয়ে শেষ করা, যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।’
দলের আরেক তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে কোচের প্রত্যাশা আকাশচুম্বী হলেও তিনি একক কৃতিত্বের চেয়ে দলগত সাফল্যকে বড় করে দেখছেন। আনচেলত্তি বলেন, ‘আমরা এটা আশা করছি না যে ,এটি কেবল ভিনিসিয়াসের বিশ্বকাপ হবে, আমরা আশা করছি এটি ব্রাজিলের বিশ্বকাপ হবে।’
রাফিনিয়ার চোট নিয়ে আনচেলত্তি বলেন, ‘আগামীকাল রাফিনিয়ার অবস্থা মূল্যায়ন করা হবে, এই মুহূর্তে আমরা জানি না ঠিক কী ঘটেছে।’

 

Aminur / Aminur

মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি