তাড়াশে পৌর বাজারের রাস্তার ঢালাই কাজের উদ্বোধন
সিরাজগঞ্জের তাড়াশ পৌর সভার জনগুরুত্বপূর্ণ ও বহুল কাঙ্ক্ষিত রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে ওই জনগুরুত্বপূর্ণ রাস্তাটির ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ পৌর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক
খন্দকার সাইফুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলী , পৌর সভার সচিব তায়েব আলী, প্রকৌশলী মুকুল হোসেন প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাড়াশ পৌর বাজারে পূর্বদিক থেকে প্রবেশের একমাত্র রাস্তা এটি। দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে পানি জমে থাকত এবং তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হতো। ফলে ব্যবসায়ী, পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এই জনদুর্ভোগ দূরীকরণ এবং পৌরবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে রাস্তাটির দ্রুত পাকাকরণের কাজ হাতে নেয় পৌর কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ৭১ মিটার দৈর্ঘ্যের ওই রাস্তাটির পাকা করণ ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৩৫ হাজার ৪৮১ টাকা।
উদ্বোধনকালে সহকারী কমিশন ( ভূমি)এ জেড এম নাহিদ হোসেন বলেন, এ রাস্তাটি পাকাকরণের ফলে পৌর বাজারের ব্যবসায়িক পরিবেশ উন্নত হবে এবং প্রতিদিন যাতায়াতকারী হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
Aminur / Aminur
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন