ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বাবুগঞ্জে পদ স্থগিত বিএনপি নেতা জাকির মোল্লার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ


বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি photo বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি
প্রকাশিত: ২০-৬-২০২৬ দুপুর ১:৩৬

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির পদ স্থগিত নেতা মো. জাকির হোসেন মোল্লার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

গত ১৯ জুন বিকেল ৫টায় উপজেলার রেন্ট্রিতলা স্টেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের দাবি, চাঁদাবাজির অভিযোগে সাংগঠনিক পদ স্থগিত হওয়ার পরও জাকির মোল্লার বিভিন্ন কর্মকাণ্ড ও কথিত হয়রানির প্রতিবাদে তারা এ কর্মসূচির আয়োজন করেন। এ সময় উপস্থিত এলাকাবাসী তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, পদ স্থগিত হওয়ার পর জাকির মোল্লা সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয়দের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছেন। এছাড়া যারা তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলেছেন, তাদের বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

উল্লেখ্য, গত ১৬ জুন চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের হাতে গণপিটুনির ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জাকির মোল্লার সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়। চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, শামসুল হক, জাহাঙ্গীর শিকদার, আব্দুল মালেক ভেন্ডার, ইসমাইল হাওলাদার, আনোয়ার হোসেন, মো. ইসমাইল মুন্সী, তাকাব্বর সর্দার, মো. সবুজ, মোহাম্মদ আইয়ুব আলী, সেকান্দার আলি পেদা, মো. মিলন খান ও মোহাম্মদ ইয়াসিনসহ আরও অনেকে।

অভিযোগের বিষয়ে জাকির মোল্লার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আমি আইনি পদক্ষেপ গ্রহণ করেছি। ঘটনার পর থেকে আমি কাউকে কোনো ধরনের হুমকি দেইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত