ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ২০-৬-২০২৬ দুপুর ১:৩৬

জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষে শনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর সোনালী ব্যাংক পিএলসি শাখার আয়োজনে এবং মুকসুদপুর উপজেলায় অবস্থিত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় ওয়ার্কশপ- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো: মনজুর রহমান।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং মুকসুদপুর সোনালী ব্যাংক পিএলসি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার রতন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ,বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আ: ছালাম খান ও সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজু। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া। এসময় উপস্থিত ছিলেন
মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামসহ উপজেলায় অবস্থিত সকল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ, স্থানীয় ব্যবসায়ীগণ, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও বিভিন্ন শ্রেনী-পেশার ব্যক্তিবর্গ। বক্তাগণ, জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করছেন। জনগণের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই পারে জাল নোটের বিস্তার রোধ করতে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান মনিটরের মাধ্যমে জাল নোট শনাক্তকরণের উপর বিভিন্ন প্রকার দিক নিদের্শনা প্রদান করেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত