ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২০-৬-২০২৬ দুপুর ১:৩৮

নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঢালচরে চাঁদাবাজি, খাল ও ভূমি দখল এবং নিরীহ ভূমিহীন মানুষের ওপর নির্যাতন ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত সোহেল, পারভেজ, ও ইউসুফসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, খাল ও ভূমি দখল এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রতিবাদে উপজেলার সুখচর ইউনিয়নের ঢালচর মসজিদ মার্কেট বাজার এলাকায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসমাইল হোসেন, কামালউদ্দিন তালুকদার, আলতাফ সর্দার, নাছির উদ্দিন, মহিউদ্দিন সারাং, লিমা আক্তার ও স্বপ্না আক্তারসহ আরও অনেকে।

সমাবেশ শেষে বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা চাঁদাবাজি ও ভূমি দখলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন লিমা আক্তার। তিনি বলেন, "অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। ঢালচরে যদি একটি পুলিশ ফাঁড়ি ও একটি কোস্টগার্ড ক্যাম্প থাকত, তাহলে সন্ত্রাসীরা এভাবে প্রকাশ্যে চাঁদাবাজি করতে এবং মা-বোনদের সম্মানহানি ঘটাতে সাহস পেত না। আমরা এই প্রতিবাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

তিনি আরও বলেন, ঢালচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অতি দ্রুত সেখানে একটি পুলিশ ফাঁড়ি ও একটি কোস্টগার্ড ক্যাম্প স্থাপনের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছেন তারা।

এদিকে, মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান

আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুই প্রতিষ্ঠানে বেতন ভাতা নেওয়া সহ একাধিক অনিয়মের অভিযোগ

ভাণ্ডারিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও নারী শিক্ষককে কটূক্তির অভিযোগ: ৩ সদস্যের তদন্ত কমিটি

মান্দায় এডিপির অর্থ হরিলুট, নামমাত্র প্রশিক্ষণে লাখ টাকা গায়েব