ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালমারীর রাজাপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ২০-৬-২০২৬ দুপুর ১:৪০

"চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে "এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার(১৯ জুন) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রাজাপুরে বিশাল এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর বাজার ব্যবসায়ী সমাজের উদ্যোগে ঐদিন বিকালে বাজার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজাপুর বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন। সমিতির সাধারণ সম্পাদক মোঃ খোকন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহীন ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুর ইকবাল পিন্টু। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বাইজিদ খান রাব্বি, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি কাজী শাহিন, চিতার বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল মোল্লা ও উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম খোকন প্রমূখ  বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,কেবল আইন বা আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে সমাজের অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এক্ষেত্রে সমাজের শিক্ষিত, সচেতন মানুষদেরকে এগিয়ে আসতে হবে। সমাজকে অপরাধমুক্ত করতে হলে সমাজের নীরাপরাধ,সচেতন,ভালো  মানুষগুলোকে সোচ্চার ভূমিকা রাখতে হবে। 

সমাজের বেশির ভাগ অপরাধ প্রবণতার মূল উৎস হচ্ছে মাদক। তাই মাদক কারবারী সঙ্গে কোন আপোষ নেই,ছাড় নেই। পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাই  আপনাদের কাজ আইন হাতে তুলে নেয়া নয়,  মাদক কারবারীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করা। এক্ষেত্রে সব সময় আপনারা পুলিশকে কাছে পাবেন। একটা অপরাধ ঢাকতে আরেকটা অপরাধের জন্ম দেওয়া কোন সচেতন মানুষের কাজ নয়। অতএব মাদকের বিরুদ্ধে মানুষের কেবল সচেতন অবস্থান গড়ে উঠলেই নিজের পরিবার যেমন নিরাপদ  থাকবে তেমনি দেশ -সমাজ এক সময় মাদকমুক্ত হবে ইনশাআল্লাহ। 

 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার