ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চন্দনাইশে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২০-৬-২০২৬ দুপুর ১:৪১

মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানায়ক,স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চন্দনাইশে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং অসহায় মানুসের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বাদে আছর থেকে চন্দনাইশ পৌরসভাস্থ শাহ আমিন পার্কে উপজেলা,পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদ। উদ্বোধক হিসেবে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো.ইদ্রিস মিয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য যথাক্রমে মোজাম্মেল হক বেলাল,ইখতিয়ার হোসেন,খন্দকার হেলাল উদ্দিন সিআইপি। 

দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো.জসিম উদ্দিনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ মাহবু,সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু ও আলহাজ সিরাজুল ইসলাম সওদাগর,পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মাহামুদুর রহমান মাহদু,চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহীদ খান,পৌরসভা যুবদলের আহবায়ক আজম খান সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল হোসেন ছোটনসহ ইউনিয়ন-ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মী বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ মূলত বাংলাদেশী জাতীয়তাবাদ,বহুদলীয় গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, গভীর দেশপ্রেম এবং উৎপাদনমুখী রাজনীতির ওপর প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭৫ সালে গভীর সংকটের মুহূর্তে তিনি দেশে একটি স্বনির্ভর ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করে ছিলেন। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান অবিস্মরণীয়। তিনি বিশ্বাস করতেন,কেবল রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক মুক্তি ছাড়া অর্থহীন। তাই তিনি উৎপাদনমুখী রাজনীতি চালু করেছিলেন। তাই আমাদের সকলকের উচিত শহীদ জিয়াউর রহমানের আর্দশকে বুকে ধারণ করে সাংগঠনিক কার্যক্রম নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করা। 

প্রধান অতিথি জসিম আহমেদ বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আগামীর প্রজন্মকে আরো বেশি অনুপ্রাণিত করবে। চট্টগ্রাম-১৪ আসনের মাটি বিএনপির ঘাঁটি। আগামীতে চন্দনাইশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ বিএনপির পতাকাতলে আসবে। এখন আর বিভক্তির রাজনীতি চলবে না। সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও মানুষের অধিকারের রাজনীতি করবে। দক্ষিন জেলা বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে আগামীতে চন্দনাইশের বিএনপি ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। ত্যাগী ও গ্রহনযোগ্য নেতাদের উপজেলা,মেয়র এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী হিসেবে নিয়ে আসবো। 

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে ৯ বছরের কন্যা শিশুর মরদেহ উদ্ধার

রাজনৈতিক ভাবে সুনাম ক্ষুন্ন করতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালিয়ায় চালু হলো ‘পেড়লী ভিশন সেন্টার’, মিলবে আধুনিক চক্ষু সেবা

নওগাঁ জেলার রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার

মার্কেটসহ বাড়ি জোরপূর্বক দখল ও হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বাকেরগঞ্জে স্ত্রীর সাথে অভিমানে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চন্দনাইশে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

বোয়ালমারীর রাজাপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

দক্ষিণখানে তারেক মঞ্চের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন, সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয়

হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

বাবুগঞ্জে পদ স্থগিত বিএনপি নেতা জাকির মোল্লার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত