মার্কেটসহ বাড়ি জোরপূর্বক দখল ও হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
মার্কেটসহ বসতবাড়ি জোরপূর্বক দখল, ভাড়া আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের রানীনগর গ্রামের বাসিন্দা মোঃ এ.কে. আজাদ। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পাওয়ার হাউস মোড়ে অবস্থিত চাঁপাই প্রেসক্লাব-এ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। লিখিত বক্তব্যে এ.কে. আজাদ বলেন, তার শ্বশুর মোশারফ হোসেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ছেলে সন্তান না থাকায় তিনি তার দুই মেয়ের নামে সম্পত্তি লিখে দেন। তার স্ত্রী বিলকিস আক্তার সোনিয়া শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অতিরিক্ত কিছু সম্পত্তিও তার নামে প্রদান করা হয়। তিনি অভিযোগ করেন, তার স্ত্রীর ছোট বোনের স্বামী সোহেল রানা বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে তার স্ত্রীর অংশের সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে আপত্তি জানালে তাকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা দায়ের করা হলে সংশ্লিষ্ট জমির ওপর ১৪৪ ধারা জারি করা হয়। তবে আদালতের নির্দেশ অমান্য করে বিবাদীপক্ষ গত এক বছর ধরে তার নামে থাকা একটি মার্কেট ও বাড়ি জোরপূর্বক দখল করে রেখেছে। এছাড়া ওই মার্কেট থেকে প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকা ভাড়া উত্তোলন করে ভোগদখল করে আসছে বলে অভিযোগ করেন তিনি। এ.কে. আজাদ বলেন, একাধিকবার মার্কেট ও বাড়ির দখল ছাড়ার অনুরোধ জানালেও বিবাদীপক্ষ তা উপেক্ষা করছে। ফলে তিনি নিজের সম্পত্তিতে অবস্থান করতে পারছেন না এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। উল্লেখ্য, অভিযোগগুলো সংবাদ সম্মেলনে উপস্থাপিত অভিযোগকারীর বক্তব্য। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে প্রকাশ করা হবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে ৯ বছরের কন্যা শিশুর মরদেহ উদ্ধার
রাজনৈতিক ভাবে সুনাম ক্ষুন্ন করতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কালিয়ায় চালু হলো ‘পেড়লী ভিশন সেন্টার’, মিলবে আধুনিক চক্ষু সেবা
নওগাঁ জেলার রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার
মার্কেটসহ বাড়ি জোরপূর্বক দখল ও হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
বাকেরগঞ্জে স্ত্রীর সাথে অভিমানে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চন্দনাইশে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
বোয়ালমারীর রাজাপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
দক্ষিণখানে তারেক মঞ্চের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন, সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয়
হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন
মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ
বাবুগঞ্জে পদ স্থগিত বিএনপি নেতা জাকির মোল্লার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ