ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কালিয়ায় চালু হলো ‘পেড়লী ভিশন সেন্টার’, মিলবে আধুনিক চক্ষু সেবা


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২০-৬-২০২৬ দুপুর ১:৪৪

চোখের চিকিৎসার জন্য এখন আর দূরের শহরে যেতে হবে না কালিয়া ও আশপাশের এলাকার মানুষকে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক চক্ষু সেবা পৌঁছে দিতে নড়াইলের কালিয়ায় চালু হয়েছে ‘পেড়লী ভিশন সেন্টার’। 

নড়াইলের কালিয়ার পেড়লীস্থ ব্যারিস্টার হাফিজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘পেড়লী ভিশন সেন্টার’। অরবিস ইন্টারন্যাশনাল ও খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই কেন্দ্রের মাধ্যমে স্থানীয় মানুষ এখন নিজ এলাকাতেই আধুনিক চক্ষু চিকিৎসা সেবা পাবেন। প্রতি শনিবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগী দেখবেন অভিজ্ঞ চিকিৎসকরা।

নড়াইল-০১ আসনের সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম এক টেলিফোন বার্তায় ‘পেড়লী ভিশন সেন্টার’ এর সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 


শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় পেড়লীস্থ ব্যারিস্টার হাফিজ হাসপাতালে ‘পেড়লী ভিশন সেন্টার’ এর 

উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মো. রফিকুল হক বাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অরবিস ইন্টারন্যাশনালের অ্যাসোসিয়েট ডিরেক্টর ইকবাল হোসেন, বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও ম্যানেজিং ট্রাস্টি ডা. শীতেস চন্দ্র ব্যানার্জি এবং নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আরিফুল ইসলাম। এলাকার কৃতি সন্তান ও ঢাকার বিএনপি নেতা মোঃ রবিউল ইসলাম সাগর। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কালিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখসহ বিএনপির অন্যন্য নেতাকর্মীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন,  “এই ভিশন সেন্টার স্থানীয় মানুষের চোখের চিকিৎসার বড় ধরনের চাহিদা পূরণ করবে এবং এলাকার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” কেন্দ্রটিতে আধুনিক ফান্ডাস ক্যামেরার মাধ্যমে ডায়াবেটিসজনিত রেটিনাল রোগ শনাক্তকরণ, টেলি-কনসালটেশনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ছানি অপারেশনসহ বিভিন্ন ধরনের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়া চোখের পাওয়ার পরীক্ষা ও প্রেসক্রিপশন অনুযায়ী চশমা তৈরির সুবিধাও থাকছে।

সংশ্লিষ্টরা জানান, সোলার প্যানেল ব্যবহারের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যা চিকিৎসা কার্যক্রমকে আরও কার্যকর করবে।

স্থানীয়দের প্রত্যাশা, এই ভিশন সেন্টার চালুর মাধ্যমে কালিয়া ও আশপাশের এলাকার হাজারো মানুষ সহজে ও সাশ্রয়ী মূল্যে উন্নত চক্ষু চিকিৎসা সেবা পাবেন।

ব্যারিস্টার হাফিজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সমাজসেবক মো. কামাল হোসেন কিবরিয়া জানান, দীর্ঘদিন ধরে এলাকায় চক্ষু চিকিৎসা শিবির পরিচালনার ধারাবাহিকতায় এবার স্থায়ীভাবে আধুনিক সেবা নিশ্চিত করতে চালু করা হয়েছে পেড়লী ভিশন সেন্টার।

প্রতি শনিবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগী দেখবেন অভিজ্ঞ চিকিৎসকরা।

স্থানীয়দের প্রত্যাশা, এই ভিশন সেন্টার চালুর মাধ্যমে কালিয়া ও আশপাশের এলাকার হাজারো মানুষ সহজে ও সাশ্রয়ী মূল্যে উন্নত চক্ষু চিকিৎসা সেবা পাবেন।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত