ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সভাপতি আসাদ, সম্পাদক নুরুল


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ২০-৬-২০২৬ দুপুর ২:৪৩

কোরআনে হাফেজদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন’ এর তিন বছর মেয়াদী কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান সভাপতি এবং মাওলানা নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) দিনগত রাতে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড আল-আমিন মডেল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের হলরুমে ত্রি-বার্ষিক সম্মেলনে (২০২৬-২৮) কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনম ফখরুল ইসলাম মাছুম, সহ-সভাপতি হাফেজ মাওলানা জাকির হোসাইন খান, হাফেজ মাওলানা আব্দুল করিম, সিনিয়র যুগ্ম সম্পাদক হাফেজ ওমর ফারুক, যুগ্ম সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক হাফেজ নেয়ামত উল্লাহ, কোষাধ্যক্ষ হাফেজ আলাউদ্দীন গাজী, শিক্ষা সম্পাদক হাফেজ মাহমুদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ আবুল হোসাইন, প্রচার সম্পাদক মোসাদ্দেক আল আকিব, সহ প্রচার সম্পাদক হাফেজ বেলাল হোসাইন, ওলামা বিভাগীয় সম্পাদক হাফেজ মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ মাহবুব আলম, বিদেশ বিষয়ক সম্পাদক হাফেজ জসিম উদ্দিন।

কর্ম পরিষদের সদস্যরা হলেন, হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ, মাওলানা আফছার উদ্দিন মিয়াজী, হাফেজ মো. মাসুদ আলম ও হাফেজ হাফিজ আহমদ।

সম্মেলনে সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য অহিদুর রহমান খান উৎপল, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হাফেজ আব্দুল করিম, কোষাধ্যক্ষ আলাউদ্দীন গাজী ও পীরজাদা খাজা তানভীর।

সম্মেলনের শেষ পর্বে জেলা কমিটি, চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। জেলার অন্যান্য উপজেলা কমিটিগুলো সুবিধাজনক সময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানান ফাউন্ডেশনের নেতারা।

সরকার কর্তৃক নিবন্ধনিত এই গবেষণা ফাউন্ডেশন ১৯৯৮ সালে যাত্রা শুরু করে জেলায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ও ইসলামের প্রচার-প্রসারের কাজ অব্যাহত রেখেছে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন