ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ী,আপন ভাইপোকে কুপিয়ে জখম,আহত-২


 আসাদুজ্জামান লিটন, শ্যামনগর  photo আসাদুজ্জামান লিটন, শ্যামনগর
প্রকাশিত: ২০-৬-২০২৬ দুপুর ৩:৩০
শ্যামনগর পৌরসভার অন্তর্গত মাহমুদপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে ধান ব্যবসায়ী ও তার ভাইপোকে ধারালো অস্ত্র, হাতুড়ি এবং লোহার রড দিয়ে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে ব্যবসার নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা লুট করেছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন রাস্তায় আছাড় মেরে ভেঙে ফেলেছে।এঘটনা ​গত(১৭ জুন) রাতে মাহমুদপুর এলাকার পাকা রাস্তার ওপর ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ আব্দুর রাজ্জাক গাজী (৬৮) বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করে যাহারা নাম্বার ৩৬/২১৬।
এজাহার সূত্রে জানা যায়, মাহমুদপুর গ্রামের মৃত আমির আলী গাজীর ছেলে মোঃ আব্দুর রাশেদ গাজী (৬৭) পেশায় একজন ধান ব্যবসায়ী। গত ১৭ জুন রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে তার ওপর হামলা চালায়। ১নং আসামির হুকুমে অন্যান্য আসামিরা লোহার রড, হাতুড়ি ও ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট ও কোপাতে থাকে। হামলায় রাশেদ গাজীর পিঠে ও বাম কাঁধে গুরুতর জখম হয় এবং হাড় ভেঙে যায়। এ সময় তার বুক পকেট থেকে ধান ব্যবসার নগদ ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা ছিনিয়ে নেওয়া হয়।​ব্যবসায়ী রাশেদ গাজীর ডাক-চিৎকার শুনে তার ভাইপো আইয়ুব আলী গাজী (৪০) ঘটনাস্থলে ছুটে আসলে সন্ত্রাসীরা তাকেও হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। ধারালো দায়ের কোপে আইয়ুব আলীর মাথার বাম পাশে গুরুতর রক্তাক্ত জখম হয় (যাতে পরবর্তীতে ৭টি সেলাই দিতে হয়েছে)। লোহার রড ও হাতুড়ির আঘাতে তার ঘাড়ের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। এই সুযোগে ১নং আসামি তার কোমরে থাকা ব্যাগ থেকে ব্যবসার আরও নগদ ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা লুট করে।​মোবাইল ভাঙচুর ও ​সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলার ঘটনা ধামাচাপা দিতে এবং তাৎক্ষণিক যোগাযোগ বিচ্ছিন্ন করতে ভুক্তভোগীদের সাথে থাকা স্যামসাং ব্র্যান্ডের একটি (আনুমানিক মূল্য ২১,৯৯৯/- টাকা) এবং রিয়েলমি ব্র্যান্ডের আরেকটি (আনুমানিক মূল্য ২৫,৯৯৯/- টাকা) অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেড়ে নিয়ে পাকা রাস্তায় আছাড় মেরে সম্পূর্ণ ভেঙে ফেলে।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আতাউর রহমান, নাজমুল হুদা ও মোঃ জিয়াউল হকসহ অন্যান্যরা এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। উপস্থিত লোকজন রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় রাশেদ গাজী ও আইয়ুব আলীকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।​বাদী এজাহারে উল্লেখ করেছেন, স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় থানায় এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। আসামিরা এলাকায় অত্যন্ত দাঙ্গাবাজ ও অত্যাচারী হিসেবে পরিচিত এবং জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরেই এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
​এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান এজাহার পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতার করা জন্য কাজ চলমান আছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত