বড়লেখায় আ:লীগ আমলের মিথ্যা মামলায় প্রবাস ফেরত জামায়াত নেতা খিজির গ্রেফতার
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় রাজনৈতিক সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামী জামায়াত নেতা ও প্রবাসী ব্যবসায়ী খিজির আহমেদকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ।
শুক্রবার (১৯ জুন) রাত ১১টার দিকে বড়লেখা হাজীগঞ্জ বাজারের আলভীন রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দোষীসাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের প্রতিবাদে বড়লেখায় জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার মিছিলে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে পুলিশ হামলা ও গুলি চালায়। এ সময় জামায়াতে ইসলামীর কর্মী লোকমান আহমদ নিহত হয়।
এ ঘটনায় খিজির আহমদ সহ জামায়াতে ইসলামীর ৬৫/অজ্ঞাত নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা করে। ১৩ বছর আগের সেই মামলার ওয়ারেন্ট জারি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত খিজির আহমদের ছোট ভাই তারেক আহমদ জানান, আমার বড় ভাই দীর্ঘদিন থেকে কাতারে অবস্থান করছেন, সেখানে তিনি ব্যবসার সাথে জড়িত। ৫ আগষ্ট পরবর্তী তিনি দেশে নিয়মিত আসা যাওয়া করছেন। ২০১৩ সালের একটি রাজনৈতিক মিথ্যা মামলার ওয়ারেন্ট দেখিয়ে আমার ভাইকে গ্রেফতার করা হয়েছে।
বড়লেখা উপজেলা শাখার সাবেক আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম বলেন, সাবেক ছাত্রনেতা খিজির আহমেদ দীর্ঘদিন থেকে প্রবাসে অবস্থান করছেন। সেখানে তিনি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত এবং অত্র এলাকার জননন্দিত জামায়াত নেতা। এর আগে তিনি পৌর মেয়র নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হলেও পতিত স্বৈরাচার সরকার তার বিজয় ছিনতাই করে। এমতাবস্থায় তাকে ২০১৩ সালের রাজনৈতিক হয়রানি মামলায় গ্রেফতার করা খুবই দুঃখজনক। বর্তমানে অনেক মামলা প্রত্যাহার করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশ প্রশাসনের অতি উৎসাহী হয়ে এভাবে অভিযান ও গ্রেফতার করা খুবই দুঃখজনক। এজন্য তীব্র নিন্দা জানাচ্ছি।
এদিকে জামায়াত নেতা খিজির আহমদকে গ্রেফতারের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তার দ্রুত মুক্তির দাবি করেছেন বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ। গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরোনো মামলাগুলো পুনরায় সক্রিয় করা হচ্ছে।
এবিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, খিজির আহমদের বিরুদ্ধে জিআর ৬২/২০১৩ মামলা নং ২৭ (২৮-০২-১৩) নম্বর মামলায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন