মুরাদনগরের এসি ল্যান্ডের ওপর সশস্ত্র হামলা, চিকিৎসাধীন হাসপাতালে
কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন ডাকাত দলের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নিজ এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে নিজ এলাকায় অবস্থানকালে একদল সশস্ত্র ডাকাত আকস্মিকভাবে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
জনপ্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সাকিব হাসান খাঁন দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় প্রশাসনিক মহল, সহকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সচেতন মহল মনে করছে, একজন সরকারি কর্মকর্তার ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার জন্যও উদ্বেগের বিষয়। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রশাসনিক ফোরামে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। বক্তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংঘটনের সাহস কেউ না পায়।
মুরাদনগরবাসীসহ তাঁর সহকর্মীরা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁনের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, তিনি শিগগিরই সুস্থ হয়ে পুনরায় দেশ ও মানুষের সেবায় ফিরে আসবেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর