ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০-৬-২০২৬ দুপুর ৩:৩৩

মুন্সীগঞ্জ জেলার  গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে নবনির্মিত একটি আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

​শনিবার (২০ জুন) ২০২৬ সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে মার্কেট ভবনটি উদ্বোধন করা হয়। ‘দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর আওতায়, এলজিইডি-এর তত্ত্বাবধানে ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে এই দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মার্কেট ভবনটি নির্মাণ করা হয়েছে।
ফুলদী নদী পরিদর্শনে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে আমরা গজারিয়াতে এসেছি স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এর  আমন্ত্রণে। একটি মার্কেট ভবন ও একটি রাস্তা উদ্বোধন শেষে এখন রসুলপুর খেয়াঘাট এলাকায় ফুলদী নদীর পাড়ে আসলাম। ইনশাল্লাহ আমাদের সরকার এই নদীর ওপর সেতু নির্মাণ করবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী ও চিফ ইঞ্জিনিয়ার এ জায়গাটি পরিদর্শন করে গেছেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক  কামরুজ্জামান রতন, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা,  সংসদ সদস্য শাম্মী আক্তার,এড্যা:ফাহমিদা নাসরিন,এলজিইডির প্রধান প্রকৌশলী মো:বেলাল হোসেন, গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহবুব আলম। এ ছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, সহকারী কমিশনার ভূমি ড. হামিদা মোস্তফা,  এলজিইডির গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত