ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে মনোহরগঞ্জ -লাকসাম অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠন


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২০-৬-২০২৬ দুপুর ৩:৩৪

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে মনোহরগঞ্জ - লাকসাম অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৮ ব্যাচের শিক্ষার্থী মোঃ শাহজাহান (এমবিএ ম্যানেজমেন্ট) কে আহবায়ক ও ৪৫ ব্যাচের শিক্ষার্থী মো,রেজাউল করিম রাজু (এমবিএ ফিনান্স) কে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। এসোসিয়েশনের উপদেষ্টামন্ডলীর মতামতের ভিত্তিতে ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয় এবং এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়। কমিটি গঠন নিয়ে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরী হয়েছে। নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ২০  জুন শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক মোঃ শাহজাহান। কমিটিতে উপদেষ্টা হিসেবে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অন্তর্ভূক্ত করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়।কমিটিতে উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ আলী হায়দার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মানজুরুর রহমান, ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক গোলাম কুদ্দুস লাবলু, পরিসংখ্যান বিভাগের প্রভাষক সারমিন আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী ড. সরওয়ার উদ্দিন ছিদ্দীকি, বিশিষ্ট আইনজীবী মোঃ এনায়েত উল্ল্যা।কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২৬ ব্যাচের শিক্ষার্থী সুশান্ত সাহা, ২৮ ব্যাচের শিক্ষার্থী এ.এফ.এম সাদেকুল ইসলাম, মীর হোসাইনকে যুগ্ম আহবায়ক, ৪৪ ব্যাচের শিক্ষার্থী মনির হোসেনকে যুগ্ম সদস্য সচিব, ৪৮ ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান জাসেদ, ৪৭ ব্যাচের শিক্ষার্থী সাইফুর রহমান, ৪৯ ব্যাচের শিক্ষার্থ মোঃ মুজিবুর রহমান পাটোয়ারী, উপাল বনিক অনিক ও ৫১ ব্যাচের শিক্ষার্থী শরিফুল ইসলামকে কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে। এছাড়াও এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোঃ আরমান হোসাইন, ৫৪ ব্যাচের শিক্ষার্থী মোঃ নুর আলম নাহিদ, শাফায়েত হোসাইন তুষার ও নাহিদুল আলম হৃদয়। কমিটির আহবায়ক মোঃ শাহজাহানের সাথে কথা হলে তিনি বলেন ইতোপূর্বে এ ধরনের কোন কমিটি না থাকায় এলাকার গরীব ও মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতো। এ কমিটি বিশেষ করে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ মনোহরগঞ্জ - লাকসামের  শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগে ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের যে কোন বিষয়ে সহায়তা প্রদানে এটি কাজ করবে। তিনি বলেন মূলতঃ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন তৈরীর উদ্দেশ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ